স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল আরও জানান, বিচার বিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদন জমা হওয়ার বিষয়টি বিভিন্ন মাধ্যমে তিনি শুনেছেন। তবে তাদের কাছে এ প্রতিবেদন এখনও যায়নি। ‘কেউই আইনের ঊর্ধ্বে নয়। পুলিশের কেউ জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হলে আইন অনুযায়ী সংশ্লিষ্ট পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, বিচার হবে’, বলেও বাংলা ট্রিবিউনকে বলেন তিনি।
জানা গেছে, গাইবান্ধার সাঁওতাল পল্লীতে আগুন লাগানোর ঘটনায় স্থানীয়দের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য সক্রিয়ভাবে জড়িত ছিলেন বলে বিচার বিভাগীয় তদন্ত কমিটি তথ্য পেয়েছেন। সকালে গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উচ্চ আদালতে তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেন।
উল্লেখ্য, গত ৬ নভেম্বর গাইবান্ধার সাঁওতাল পল্লীতে চিনিকল কর্তৃপক্ষের জমি দখলকে কেন্দ্র করে পুলিশ ও স্থানীয়দের সঙ্গে সাঁওতালদের সঙ্গে সংঘর্ষে তিনজন সাঁওতাল সদস্য নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন আরও অনেকে। ওই সময় কয়েকজন পুলিশ সদস্যকে সাঁওতাল পল্লীতে আগুন দিতেও দেখা যায় ভিডিও ক্লিপে।
আরও পড়ুন: সাঁওতাল পল্লীতে আগুন: জড়িত ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা
/জেইউ/এমও/