খিলগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২


রাজধানীর খিলগাঁওয়ে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ থেকে ২০ জন যাত্রী। নিহতদের পরিচয় জানা যায়নি। সোমবার রাত সাড়ে ১০টার দিকে খিলগাঁওয়ের নাগদারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।




খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, স্বাধীন এক্সপ্রেস পরিবহনের একটি বাস খিলগাঁওয়ের নাগদারপাড়া এলাকায় আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে আনুমানিক ৩০-৩৫ ফুট নিচের খাদে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। এখন পর্যন্ত দুজনের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানান তিনি।
/আরজে/এআর/