নারীসহ ৫ সদস্যের নাম জমা দিয়েছে খেলাফত মজলিস

খেলাফত মজলিস

একজন আলেম ও নারীসহ ৫ সদস্যের নাম জমা দিয়েছে খেলাফত মজলিস। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায়  ২০ দলীয় জোটভুক্ত এই দলের নায়েবে আমির  মাওলানা সৈয়দ মজিবর রহমানের নেতৃত্বে তিন সদস্যের টিম এ তালিকা জমা দেন।

দলটির দফতর ও প্রচার সম্পাদক মো. আবদুল জলিল বলেন, ‘একটি শক্তিশালী ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার হিসেবে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জনাব আবদুল ওয়াদুদের কাছে ৫ সদস্যের নাম জমা দিয়েছে খেলাফত মজলিস।’

তিনি বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবদুল ওয়াদুদ এবং উপসচিব মুহাম্মদ অদুদ খেলাফত মজলিস নেতাদের স্বাগত জানিয়েছেন।

আরও পড়ুন: সার্চ কমিটির কাছে নাম জমা দিয়েছে আ.লীগ ও বিএনপি

 /সিএ/এসটি/