প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ থেকে বিভিন্ন সময়ে বিশ্বের বিভিন্ন দেশে ৫ লাখ ৭৪ হাজার ৭৫ নারীর কর্মসংস্থান হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১ লাখ ২২ হাজার ৭২৯ জন নারী গেছেন সংযুক্ত আরব আমিরাতে। সৌদি আরবে গেছেন ১ লাখ ২১ হাজার ৩৭৫ জন।’ তিনি আরও বলেন,‘জিটুজি প্লাস প্রক্রিয়ায় কর্মী পাঠানোর জন্য মালয়েশিয়া থেকে চাহিদাপত্র পাওয়া শুরু হয়েছে। সেদেশে কর্মী পাঠানোর বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে আছে।’
প্রবাসী কল্যাণমন্ত্রী আরও জানান, ‘সরকার বিদেশফেরত কর্মীদের ডাটাবেজ তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে। পাইলট প্রকল্প হিসেবে চট্টগ্রাম জেলার কর্মীদের ডাটাবেজ তৈরি করা হয়েছে।’
গত অর্থবছরে বিদেশ থেকে ১৪ হাজার ৯৩১ মিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক মুদ্রা এসেছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, ‘তার আগের বছর এ অঙ্ক ছিল ১৫ হাজার ৩১৬ মিলিয়ন মার্কিন ডলার।’
প্রশ্নোত্তরের আগে সন্ধ্যা সোয়া ছয়টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।
/ইএইচএস/জেএইচ/এমএনএইচ/