কারাগারে বসে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে মারুফ

 Thakurgaon Student Pic-2

ঠাকুরগাঁও জেলা কারাগার থেকে শেখ মারুফ নামে বিচারাধীন এক আসামি এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। মারুফ নারী ও শিশু নির্যাতন মামলার বিচারাধীন আসামি। বৃহস্পতিবার কারাগার সূত্রে এই তথ্য জানা গেছে। সে ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার বলিদ্বারা এলাকার বাসিন্দা।

এ ব্যাপারে ঠাকুরগাঁও জেলা কারাগারের জেলার নিজামউদ্দিন বলেন, এটা আমরা মনে রাখি যে কারাগার কেবল শাস্তির জায়গা নয়, এটা সংশোধনাগারও। মারুফকে গত বছরের ১৩ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয়। পরে কারাগারে পাঠানো হয় ।

এ ব্যাপারে কারাগারের এসএসসি পরীক্ষা কেন্দ্রের পর্যবেক্ষক ও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরিফুল ইসলাম জানান, কর্তৃপক্ষের নির্দেশে আমি কারাগারেই ওই ছাত্রের পরীক্ষা নিচ্ছি। আজ  প্রথম দিন বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

ঠাকুরগাঁও কারাগারের জেলার নিজাম উদ্দিন জানান, একজন এসএসসি শিক্ষার্থী কারাগারে আসার পর তাদের পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়েছে। আদালতের নির্দেশ পাওয়ার পর সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সে কারাগারে বসে যাতে পড়াশুনা করতে পারে সেই জন্য তাকে পাঠ্য বই দেওয়া হয়েছে। নির্ধারিত কেন্দ্র থেকে কক্ষ পরিদর্শকসহ প্রশ্ন ও উত্তরপত্র সরবরাহ করা হয়েছে। পরীক্ষার পর উত্তরপত্র সংশ্লিষ্ট কেন্দ্রে পাঠানো হয়েছে। এর আগেও অনেকে কারাগারে বসে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

আরও পড়তে পারেন : শিক্ষক তাহের হত্যাকাণ্ড: ১১ বছরেও মামলার নিষ্পত্তি হয়নি

/জেবি/