কমিটির অন্য সদস্যরা হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শিরীণ আখতার।
উল্লেখ্য, গত শনিবার (২৮ জানুয়ারি) কর্ম পরিকল্পনা ঠিক করাসহ নির্বাচন কমিশন গঠনের জন্য যোগ্য ব্যক্তিদের খুঁজে বের করতে প্রথম বৈঠকে বসে সার্চ কমিটি। ওই বৈঠকে রাজনৈতিক দলগুলোর কাছে নাম আহ্বানের সিদ্ধান্ত নেয় সার্চ কমিটি। এরপরই রাজনৈতিক দলগুলোর কাছে নাম চায় এই কমিটি। এরই ধারাবাহিকতায় সোমবার (৩০ জানুয়ারি) দেশের বিশিষ্ট ১২ নাগরিকের সঙ্গে বৈঠক করে সার্চ কমিটি। পরদিন মঙ্গলবার (৩১ জানুয়ারি) নতুন নির্বাচন (ইসি) কমিশন গঠনের লক্ষ্যে সার্চ কমিটির কাছে দেশের প্রধান সাতাশটি রাজনৈতিক দল মোট ১২৫ জনের নাম জমা দিয়েছে। এই ১২৫ জনের তালিকা থেকে সার্চ কমিটি ২০ জনের একটি শর্ট লিস্ট করে। এরপর বুধবার (১ ফেব্রুয়ারি) দেশের চার বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠ করে এই কমিটি।
উল্লেখ্য, বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে ৮ ফেব্রুয়ারি। এ কারণে ৮ ফেব্রুয়ারির আগেই সার্চ কমিটিকে রাষ্ট্রপতির কাছে নতুন নির্বাচন কমিশন গঠনে নাম সুপারিশ করতে হবে।
আরও পড়ুন: ইসি গঠনে ২০ জনের শর্ট লিস্ট সার্চ কমিটির
/পিএইচসি/এমএনএইচ/