ডিএনসিসির নতুন কার্যালয়টি গুলশান-২ সার্কেলের ৪৬ নম্বর সড়কের পাশে ২৩-২৬ নম্বর প্লটে। এখানে নির্মিত একটি বহুতল ভবনের ৬, ৮, ৯, ১০, ও ১১ নম্বর লেভেলে কার্যালয়টি খোলা হয়েছে। মেয়র বসছেন ৮ নম্বর লেভেলে। ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ ভবনের বিভিন্ন ফ্লোরে বসছেন।
অফিস উদ্বোধনকালে মেয়র আনিসুল হক আধুনিক এ কার্যালয় থেকে সিটি করপোরেশনের কর্মীরা নগরবাসীকে আরও উন্নততর সেবা দেবেন বলে আশা প্রকাশ করেন।
প্রসঙ্গত, ২০১১ সালের নভেম্বরে ঐতিহ্যবাহী ঢাকা সিটি করপোরেশনকে ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর নাম দিয়ে দু’ভাগ করা হয়। তখন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় থেকে যায় ফুলবাড়িয়ার নগরভবনে এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান কার্যালয় খোলা হয় গুলশান অ্যাভিনিউ’র ৮১ নম্বর হোল্ডিংয়ে দোতলা বাড়িতে। তখন এ বাড়ির নামকরণ হয় নগরভবন।
/ওএফ/এমএনএইচ/