১৪ রাজাকারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিলের নির্দেশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালমানবতাবিরোধী অপরাধে দায়ের করা মামলায় বাগেরহাটের কচুয়া ও মোড়লগঞ্জের ১৪ জন রাজাকারের বিরুদ্ধে আগামী ২৮ মার্চ প্রসিকিউশনকে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিলের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (৬ ফেব্রুয়ারি) বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন দুই সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।
১৪ জন আসামির মধ্যে পাঁচ জন গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। তারা হলেন- খান আকরাম হোসেন (৬০), শেখ মোহম্মদ উকিল উদ্দিন (৬২), ইদ্রিস আলী মোল্লা (৬৪), মো. মকবুল মোল্লা (৭৯) ও মো. আব্দুল আলী মোল্লা (৬৫)।
পলাতক ৯ জন আসামি হলেন- খান আশরাফ আলী (৬৫), সুলতান আলী খাঁন (৬৮), মকছেদ আলী দিদার (৮৩), শেখ ইদ্রিস আলী (৬১), শেখ রফিকুল ইসলাম বাবুল (৬৪), রুস্তম আলী মোল্লা (৭০), মো. মনিরুজ্জামান হাওলাদার (৬৯), মো. হাশেম আলী শেখ (৭৯) ও মো. আজাহার আলী শিকদার (৬৪)।
এর আগে গত ২২ জানুয়ারি এই ১৪ জনের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আসামিদের বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, ধর্ষণ, অবৈধভাবে আটক, নির্যাতন, অপহরণ, লুটপাট ও অগ্নিসংযোগসহ সাতটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল ও সাবিনা ইয়াসমিন মুন্নী এবং আসামিপক্ষে আইনজীবী গাজী এম এইচ তামিম শুনানি করেন।

/ইউআই /এপিএইচ/

আরও পড়ুন: মেয়র মিরুর সাতদিনের রিমান্ড চাইবে পুলিশ