বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ‘কক্সবাজারের যে এলাকায় বর্তমানে রোহিঙ্গারা বসতি গড়েছে, সেখান থেকে প্রতিনিয়ত তারা বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে। যা আগামী দিনের জন্য হুমকি স্বরূপ। বিষয়টি মানবিকভাবে নিষ্পত্তির জন্য দাতাদের সঙ্গে পরামর্শ করতে হবে।’
উল্লেখ্য, প্রধানমন্ত্রী দাতাগোষ্ঠীর সহায়তা নিয়ে কক্সবাজারের উখিয়া, টেকনাফের কুতুপালং এলাকায় ক্যাম্প থাকলেও তারা সমগ্র কক্সবাজার এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তাই তাদের সেখান থেকে সরিয়ে হাতিয়ার দ্বীপে সব রোহিঙ্গাদের এতত্রিত করে নতুন ক্যাম্প গড়ে দেওয়ার কথা ভাবছেন প্রধানমন্ত্রী। এ বিষয়টিতে দাতাদের সহায়তা ও নতুন ক্যাম্প গড়ার ক্ষেত্রে কৌশল নির্ধারণের জন্য পররাষ্ট্রমন্ত্রীকে এ নির্দেশনা দেন।
আরও পড়ুন: রোহিঙ্গা নারীদের ধর্ষণ করেছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী: এইচআরডব্লিউ
/এমএনএইচ/