প্রজ্ঞাপন অনুযায়ী, খাগড়াছড়ির জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামানকে রংপুর এবং রংপুরের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ারকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়।
অন্য তিন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ করা হয়েছে। এর মধ্যে ভূমি মন্ত্রণালয়ের উপসচিব মো. রাশেদুল ইসলামকে খাগড়াছড়ি, পরিবেশ অধিদপ্তরের পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেনকে শেরপুর এবং যুব ও ক্রীড়ামন্ত্রীর একান্ত সচিব ড. সুভাষ চন্দ্র বিশ্বাসকে নরসিংদীর জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আরও পড়ুন-
গাইবান্ধার ঘটনায় এসপিকে প্রত্যাহারের নির্দেশ
আমি আদর্শে এখনও অটল: মাহমুদুর রহমান
/এসএমএ/টিআর/