পরিকল্পনামন্ত্রী বলেন, ‘সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বিদ্যমান রানওয়ে ও টেক্সিওয়ে শক্তিশালী করণের মাধ্যমে ওয়াইড বডি বোয়িং ৭৭৭ মডেলের বিমানসহ অন্যান্য ফ্লাইট পরিচালনার জন্য ৪৫২ কোটি টাকার প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়েছে। সভায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরটিকে আধুনিকায়নের মাধ্যমে আঞ্চলিক বিমানবন্দর হিসেবে প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন একনেক সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
সভায় একনেক সদস্যরা, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রী, সচিব ও সিনিয়র সচিবরা উপস্থিত ছিলেন ।
/সিএ/এমএনএইচ/