বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট বলেছেন, ‘বাংলাদেশের মতো জটিল রাজনৈতিক পরিবেশে আমি থাকিনি।’ বৃহস্পতিবার সচিবালয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত এ মন্তব্য করেন।
বৈঠকের বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, ‘মন্ত্রীর সঙ্গে অনেক ইস্যুতেই কথা হয়েছে, আমাদের নতুন প্রশাসন নিয়েও আলোচনা হয়েছে।’
বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠিকে হাতিয়া দ্বীপে স্থানান্তরের বিষয়ে মার্কিন অভিমত সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে বিস্তারিত জানতে চাই। রোহিঙ্গারা সেখানে যেতে চায় কিনা তাও দেখতে হবে। রোহিঙ্গারা মানসিক আঘাত পেয়েছে, এমন কিছু আমরা চাইবো না যাতে তারা পুনরায় মানসিক আঘাত পায়।’
/এসআই/এমও/