বিদ্যমান আইনে ব্যাটালিয়ন আনসার সদস্যরা নয় বছর চাকরি করলে তাদের বিধি অনুযায়ী স্থায়ী পদে নিয়োগ করা যাবে। প্রস্তাবিত আইনে নয় বছরের স্থলে ছয় বছর চাকরির পর স্থায়ী পদে নিয়োগ দেওয়ার বিধান রাখা হয়েছে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অঙ্গীভূত ব্যাটালিয়ন আনসার অন্যান্য শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সরকারের অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারীদের ন্যায় নিয়োগ পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হয় এবং নির্ধারিত প্রশিক্ষণ দেওয়া হয়। তবে অন্যদের মতো সাধারণভাবে দুই বছর সন্তোষজনক চাকরির পর তাদের চাকরি স্থায়ী হয় না বরং বিদ্যমান আইনের বিধান অনুযায়ী অঙ্গীভূত হিসেবে দৈনিক ভাতাদির ভিত্তিতে নয় বছর পরে স্কেলভিত্তিক স্থায়ী পদে নিয়োগ দেওয়া হয়।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার বর্ণিত আইনে ব্যাটালিয়ন আনসার সদস্যদের অঙ্গীভূত ও স্কেলবিহীন চাকরির মেয়াদ নয় বছর থেকে কমিয়ে আনার সিদ্ধান্ত নেয়।’
/ইএইচএস/এমএনএইচ/