পাটের গবেষণায় সরকারের উৎসাহমূলক কাজের ফলে এই সাফল্য এসেছে বলেও তিনি দাবি করেন কৃষিমন্ত্রী। কৃষিখাতে সরকারের বিভিন্ন ধরনের সুযোগসুবিধা ও প্রণোদনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বাংলাদেশে পাটের গবেষণায় উৎসাহ দেওয়া হয়েছে। এটি করেছেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলে পাটে এসেছে যুগান্তকারী সাফল্য। পাটের জীবন রহস্য উন্মোচিত হয়েছে। এনসিবিআই তিনটি জিনোম কোড নম্বর পেয়েছে। এই গবেষণার ফল গত ৩০ জানুয়ারি বিশ্বখ্যাত জার্নালন্যাচার প্লান্ট এ প্রকাশিত হয়েছে। মিলেছে আন্তর্জাতিক স্বীকৃতিও।’
/ইএইচএস/এমএনএইচ/