‘পুরো ঢাকা বাজারের শহর’

ড. আইনুন নিশাতঢাকার অনেক সর্বনাশ হয়ে গেছে। আমরা যারা ঢাকাকে আগের অবস্থায় ফিরে যেতে হবে দাবি করি তাদের মনে রাখতে হবে, সেটি আর সম্ভব না। পার্কগুলোকে দোকান করা হয়েছে। পুরো ঢাকা শহর বাজারের শহর।

বাংলা ট্রিবিউন আয়োজিত আমাদের রাস্তা আমাদের পার্ক শীর্ষক বৈঠকিতে পানি বিশেষজ্ঞ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অ্যামেরিটাস ড.আইনুন নিশাত এসব কথা বলেন। মেয়রদের কাজের উদ্যোগগুলোকে স্বাগত জানিয়ে তিনি আরও বলেন, আমি ঢাকায় বড় হয়েছি। পার্ক বাজারে কনভার্ট হয়েছে, গাছ কেটে ফেলা হয়েছে, আউটার স্টেডিয়াম বদলে গেলো।এখন আর সেগুলো ফেরানোর চেয়ে নাগরিকদের জন্য এখন স্পেস তৈরি করতে হবে।প্রয়োজনবোধে জোর করে করতে হবে।

তিনি আরও বলেন, আমাদের হাঁটার অভ্যাস নেই কারণ হাঁটতে গেলে হোঁচট খেতে হবে। কলকাতা ব্যাংককের উদাহরণ দিয়ে তিনি বলেন, কলকাতা ঢাকার চেয়ে খারাপ অবস্থায় ছিল। ওরা ফিরিয়ে আনতে পেরেছে। 

মিথিলা ফারজানার সঞ্চালনায় বাংলা ট্রিবিউনের বৈঠকিতে অংশ নিচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন, বাংলা ট্রিবিউনের প্রকাশক ড. কাজী আনিস আহমেদ, , প্রধান তথ্য কমিশনার অধ্যাপক গোলাম রহমান, স্থপতি রফিক আজম, অভিনয়শিল্পী জাহিদ হাসান, এটিএন নিউজের সিইও সরকার ফিরোজ, আলোকচিত্রশিল্পী শহীদুল আলম, সাংবাদিক কামরুল ইসলাম।

সরাসরি বৈঠকি দেখতে চোখ রাখুন চ্যানেল একাত্তর- এর পর্দায় এবং এ সম্পর্কিত সব সংবাদ পড়ুন www.banglatribune.com এ।

/ইউআই/এফএএন/