‘আবাসিক-বাণিজ্যিক এলাকা সঠিক অনুপাতে থাকা জরুরি’

ড. কাজী আনিস আহমেদ

 

'বাসযোগ্য নগরায়ণের পরিকল্পনায় আবাসিক-বাণিজ্যিক এলাকা সঠিক অনুপাতে থাকা জরুরি। এর মিশ্রণটি সঠিকভাবে হলে সমস্যা কমে আসবে। খেয়াল করে দেখা জরুরি পৃথিবীর কোন দেশে এখনও আর কেবল আবাসিক বা কেবল বাণিজ্যিক ধারণা নেই।'

বাংলা ট্রিবিউন আয়োজিত ‘আমাদের রাস্তা, আমাদের পার্ক’ শীর্ষক বৈঠকিতে এসব কথা বলে কিছু পরামর্শ তুলে ধরেন প্রতিষ্ঠানটির প্রকাশক কাজী আনিস আহমেদ। তিনি আরও বলেন, বাংলাদেশ ঘনবসতিপূর্ণ দেশ। ফলে যে পরিমাণ জায়গা আমাদের আছে সেখানে এদেশকে অন্যদেশের সঙ্গে তুলনা করার সুযোগ নেই। গত ৬৭বছর আমরা পারিবারিকভাবে ধানমণ্ডির বাসিন্দা। তবে পুরোনো বাসিন্দাদের মতো সকল পরিবর্তনের পরিপন্থী না।

তিনি বলেন, বিশ্বের কোথাও একেবারে আবাসিক ও বাণিজ্যিক নেই। এক ধরনের মিশ্রন ঘটেছে। একটা আবাসিক এলাকা থেকে সব স্কুল তুলে দেওয়া সম্ভব না, দেওয়ার কারণও নেই। এখন লক্ষ্য রাখতে হবে স্কুলটি কত বড় হতে হবে এবং শিক্ষার্থী ও স্কুলের পরিসরের অনুপাতটি কেমন হবে।

ধানমণ্ডি লেকের সৌন্দর্য বর্ধন করতে গিয়ে কি ঘটানো হয়েছে তা উল্লেখ করে তিনি আরও বলেন, ৯৬ সরকারের আমলে প্রথম সৌন্দর্য রক্ষার কাজ শুরু করা হলো। চারপাশে ওয়াকওেয়ে হলো। সাম্প্রতিক সময়ে দ্বিতীয় পর্যায়ের সৌন্দর্য রক্ষার কাজ করতে গিয়ে প্রকৌশলীরা লেকের পাড়ে খোলা জায়গায় প্রজাপতির জন্য জায়গা করা হবে জানালেন। আমরা উন্মুক্ত জায়গা চাই, এবং উন্মুক্ত জায়গা রক্ষা করতে চাই। সৌন্দয বর্ধনের নামে এসব স্থাপনা চাই না।

রবীন্দ্র সরোবরের সঙ্গে চায়ের দোকান থামাতে না পারার কারণে এখন জায়গাটি বাজারে পরিণত হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, দুটি চায়ের দোকান বন্ধ না করতে পারায় সরোবরের এক মাথা থেকে অন্যমাথা পযন্ত উঠে পড়লো দোকান। ঢাকা শহরের যত পাবলিক স্পেস দখল করে যারা ব্যবসা করছেন তারা ক্ষমতাসীন রাজনৈতিক দলের কেউ না কেউ।

মেয়র যে পরিকল্পনাগুলো করছেন সেই এলাকার মানুষদের পরিকল্পনার মৌলিক নীতি কি জানানো দরকার বলেও উল্লেখ করেন তিনি। সমাজ, এলাকার বাসিন্দা যারা, তাদের সঙ্গে নিয়ে কাজটি বাস্তবায়নে আগ্রহী হলেই নাগরিক সামনে এগিয়ে আসবে।

মিথিলা ফারজানার সঞ্চালনায় বাংলা ট্রিবিউনের বৈঠকিতে অংশ নিচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন, বাংলা ট্রিবিউনের প্রকাশক ড. কাজী আনিস আহমেদ, প্রধান তথ্য কমিশনার অধ্যাপক গোলাম রহমান, স্থপতি রফিক আজম, অভিনয়শিল্পী জাহিদ হাসান, এটিএন নিউজের সিইও সরকার ফিরোজ, আলোকচিত্রশিল্পী শহীদুল আলম এবং সাংবাদিক কামরুল ইসলাম। বৈঠকি চলেছে বেলা ১টা পর্যন্ত।

সরাসরি বৈঠকি দেখতে চোখ রাখুন চ্যানেল একাত্তর- এর পর্দায় এবং এ সম্পর্কিত সব সংবাদ পড়ুন www.banglatribune.com এ।

/ইউআই/এফএএন/