খুলনা, না.গঞ্জ ও নোয়াখালী বিএনপি’র কমিটি অনুমোদন

বিএনপি

খুলনা জেলা, নারায়ণগঞ্জ জেলা, নারায়ণগঞ্জ মহানগর এবং নোয়াখালী জেলা বিএনপি’র আংশিক কমিটি অনুমোদন করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার বিএনপি’র সহ-দফতর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অ্যাডভোকেট শফিকুল আলম মনাকে সভাপতি ও আমির এজাজ খানকে সাধারণ সম্পাদক করে খুলনা জেলা কমিটি, কাজী মনিরুজ্জামানকে সভাপতি ও অধ্যাপক মামুন মাহমুদকে সাধারণ সম্পাদক করে নারায়াণগঞ্জ জেলা কমিটি, অ্যাডভোকেট আবুল কালামকে সভাপতি ও এটিএম কামালকে সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ মহানগর কমিটি এবং অ্যাডভোকেট আবদুর রহমানকে সভাপতি এবং মাহবুব আলমগীর আলোকে সাধারণ সম্পাদক করে নোয়াখালী জেলা বিএনপির আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে।

/এসএনএইচ/টিএন/