পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগামী ১৮ ফেব্রুয়ারি দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হবে। বেঠকে তারা রোহিঙ্গা শরণার্থী, বেক্সিট পরবর্তী অবস্থা, বৈশ্বিক সন্ত্রাসবাদ, উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগের বিষয়ে আলোচনা করবেন।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত মিউনিক সিকিউরিটি কনফারেন্সে যোগ দিতে জার্মানে অবস্থান করবেন।
রোহিঙ্গা বিষয়ে এক প্রশ্নের জবাবো পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের এখনই ঠেঙ্গার চরে পাঠানো হবে না। সেখানে কাজ শুরু হয়েছে। অবকাঠামো উন্নয়নের পর তাদের সেখানে পাঠানো হবে।’
তিনি আরও বলেন, ‘কক্সবাজার আমাদের গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা। রোহিঙ্গাদের জন্য আমাদের সেখানে অনেক ক্ষতি হচ্ছে। রোহিঙ্গারা চিরকাল থাকবে না, তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হবে।’
মিউনিখ কনফারেন্স বিষয়ে মাহমুদ আলী বলেন, ‘দুই নেতার বৈঠকে জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা, অভিবাসন ইত্যাদি অপ্রচলিত নিরাপত্তা বিষয়েও আলোচনা হবে।’
/এসজেড/এসএনএইচ/