কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মোহাম্মদ জাকারিয়া বাংলা ট্রিবিউনকে জানান, মনিরের বাড়ি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার পূর্ব আটপাড়া গ্রামে। তিনি মুন্সীগঞ্জের একটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি হিসেবে কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। দীর্ঘ দিন ধরে অসুস্থ থাকা মনিরকে আজ (বুধবার) সকাল ৯টা ৫৫ মিনিটে কেরানীগঞ্জ থেকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
অন্যদিকে কারা সূত্র জানিয়েছে, বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় দিনাজপুরের রমজান আলী রংপুর কারাগারে বন্দি ছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়লে গত ১১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় কারাগারের অধীনে ঢামেক হাসপাতালের ২১৮ নম্বর ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়। বুধবার চিকিৎসকরা রমজানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। কারাগারে নিয়ে যাওয়ার সময় আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি। রমজানকে আবার হাসপাতালে নিয়ে গেলে বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়।
/এআইবি/এআর/এএআর/