বাংলা ট্রিবিউন বৈঠকি শুরু

বাংল ট্রিবিউন বৈঠকিচলতি বছরের শুরুতে আলোচনার শীর্ষে ছিল পাঠ্যবইয়ের নানা অসঙ্গতি। এই মুহূর্তে চলছে মাসব্যাপী অমর একুশে বইমেলা। সেখানেও অনেক বই নিয়ে চলছে আলোচনা সমালোচনা। ধর্মীয় দৃষ্টিকোণ, কিংবা সামাজিক পরিপার্শ্ব থেকে বইয়ের ভাষা কী হওয়া উচিত কিংবা কী ধরনের বই প্রকাশ হওয়া উচিত তা নিয়েও চলছে তুমুল আলোচনা-সমালোচনা। এমন কী বইয়ে প্রকাশিত তথ্য যাচাই করে দেখবে পুলিশ এমন ঘোষণাও এসেছে। এটি নিয়েও সরগরম বইয়ের অঙ্গণ, নিষিদ্ধ করা হয়েছিল কোনও কোনও প্রকাশনীকে। এসব ঘটনাকে সামনে রেখে বাংলা ট্রিবিউনের আজকের বৈঠকি ‘হরেক রকম বই, হরেক রকম মেলা।’

মিথিলা ফারজানার সঞ্চালনায় বাংলা ট্রিবিউনের এই বৈঠকিতে অংশ নিচ্ছেন, এমিরিটাস প্রফেসর, লেখক ও গবেষক ড. রফিকুল ইসলাম, ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক  সামীম মোহাম্মদ আফজাল, লেখক ও সাংবাদিক আনিসুল হক, লেখক ও কলামিস্ট মাসুদা ভাট্টি,  কলামিস্ট ও শিক্ষা বিষয়ক গবেষক ফারহানা মান্নান,  সাংবাদিক ও কলামিস্ট প্রভাষ আমিন,  এবং বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল।

বৈঠকি চলবে বেলা ১টা পর্যন্ত। সরাসরি বৈঠকি দেখতে চোখ রাখুন চ্যানেল ৭১ এর পর্দায় এবং এ সম্পর্কিত সব সংবাদ পড়ুন www.banglatribune.com এ।

/এফএএন/