আধেয় বদলাবে, তবে কারও চাহিদায় নয়: ফারহানা মান্নান

ফারহানা মান্নানপাঠ্যপুস্তক আপডেট রাখতে হবে। সেটি অবশ্যই যুগের সঙ্গে পরিবর্তন হবে। মনে রাখা দরকার আধেয়টাই প্রধান। সেই বইয়ে আমরা কী দিচ্ছি, কিভাবে দিচ্ছি, কি শিখবে এসব থাকতে হবে। আধেয় বদলাবে কিন্তু সেটি কোন চাহিদায়? হেফাজতে ইসলাম দাবি করেছে বই পরিবর্তন করতে হবে সেটা মানবেন নাকি সবাই বলবেন কোনটা থাকবে কোনটা থাকবে না। কারও একক চাহিদায় পরিবর্তন আনা যাবে না। বাংলা ট্রিবিউনের আজকের বৈঠকি ‘হরেক রকম বই, হরেক রকম মেলা’ আলোচনায় কলামিস্ট ও শিক্ষা বিষয়ক গবেষক ফারহানা মান্নান এ কথা বলেন। তিনি মনে করেন, আধেয় পরিবর্তনের সুযোগ কাউকে এককভাবে দেওয়া যাবে না। শিক্ষাবিদ, শিক্ষা গবেষকরা জানেন কোন আধেয় কেমন হবেন, সেটি ভাবতে হবে। কোনও ভুল হলে বলা হয় ব্যবস্থা নেওয়া হবে কিন্তু কোন ব্যবস্থা নিচ্ছে তা আমাদের বলা হয় না।

তার কথার বিপরীতে লেখক ও কলামিস্ট মাসুদা ভাট্টি বলেন, গণতান্ত্রিক পরিবেশ এখানে আনা যাবে না। আজ এ বলছে কাল ও বলবে বদলাও। এ পরিস্থিতি চলতে পারে না।

মিথিলা ফারজানার সঞ্চালনায় বাংলা ট্রিবিউনের এই বৈঠকিতে আরও অংশ নিচ্ছেন, ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, লেখক ও সাংবাদিক আনিসুল হক, লেখক ও কলামিস্ট মাসুদা ভাট্টি, সাংবাদিক ও কলামিস্ট প্রভাষ আমিন, এবং বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল।

বৈঠকি চলবে বেলা ১টা পর্যন্ত। সরাসরি বৈঠকি দেখতে চোখ রাখুন চ্যানেল ৭১ এর পর্দায় এবং এ সম্পর্কিত সব সংবাদ পড়ুন www.banglatribune.com এ।

/ইউআই/এফএএন/