সাংবাদিক প্রভাষ আমিন মনে করেন, জঙ্গিবাদ শঙ্কা কাটানোর উপায় প্রকৃত ইসলাম শেখানো। একথার বিপরীতে মাসুদা ভাট্টি বলেন, তাই যদি হয়, কোনটা প্রকৃত ইসলাম সেটি কে নির্ধারণ করবে? অনেক ধরনের মতবাদ আছে, কার কথা শুনবেন। এক্ষেত্রে আমি মানুষের বোধের ওপর ছাড়তে চাই। মানুষের কোনটা কল্যাণের আর কোনটা ধ্বংস নিয়ে আসে এটা বোঝার ক্ষমতা সবারই হয়েছে, বিচার বুদ্ধির ওপর ছেড়ে দেওয়া উচিত। বই সৃষ্টির আদি থেকে মানুষতে আলোকিত করে। কী পড়বেন সেটি আপনার বিবেক বিবেচনা ঠিক করে দিবে। বই পড়ুন, সেটি থেকে আনন্দ পাওয়ার চেষ্টা করুন।
মিথিলা ফারজানার সঞ্চালনায় বাংলা ট্রিবিউনের এই বৈঠকিতে অংশ নিচ্ছেন, এমিরিটাস প্রফেসর, লেখক ও গবেষক ড. রফিকুল ইসলাম, ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, লেখক ও সাংবাদিক আনিসুল হক, লেখক ও কলামিস্ট মাসুদা ভাট্টি, কলামিস্ট ও শিক্ষা বিষয়ক গবেষক ফারহানা মান্নান, সাংবাদিক ও কলামিস্ট প্রভাষ আমিন, এবং বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল।
বৈঠকি চলবে বেলা ১টা পর্যন্ত। সরাসরি বৈঠকি দেখতে চোখ রাখুন চ্যানেল ৭১ এর পর্দায় এবং এ সম্পর্কিত সব সংবাদ পড়ুন www.banglatribune.com এ।
/ইউআই/এফএএন/