অধ্যাপক আনিসুজ্জামানের জন্মদিনে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা

ড. আনিসুজ্জা্মানকে ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন শিক্ষামন্ত্রীঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামানের ৮০তম জন্মদিন উপলক্ষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শনিবার (১৮ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অধ্যাপক আনিসুজ্জামানের সঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শনিবার সাক্ষাৎ করে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। মন্ত্রী এসময় তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।
অধ্যাপক ড. আনিসুজ্জামানকে সমাজের আলোকবর্তিকা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘তিনি আমাদের প্রজন্মের একজন আদর্শ ব্যক্তিত্ব।’

আরও পড়ুন-

সুনির্দিষ্ট সুপারিশ পেলে শিক্ষকদের দাবি বিবেচনা করা হবে: শিক্ষামন্ত্রী

সাংবাদিক সুরক্ষায় দেশে বিশেষ কোনও আইন নেই: তথ্যমন্ত্রী

/এসএমএ/টিআর/