র‌্যালি করে শিবিরের শোডাউন

16830959_10154182846477751_8713510623882118341_n

ভাষা শহীদদের জন্য প্রভাত ফেরি করার বদলে র‌্যালি করে শোডাউন করেছে জামায়াতে ইসলামীর অনুজ সংগঠন ছাত্র শিবির। মঙ্গলবার ভোরেই রাজধানীর বিভিন্ন স্থানে ঢাকা মহানগরের শিবিরে পশ্চিম, উত্তর ও দক্ষিণ শাখা এসব র‌্যালি করে। প্রত্যেকটি র‌্যালিতেই শতাধিক নেতাকর্মী অংশ নেয়।
এর আগে ১৮ ফেব্রুয়ারি জামায়াতের আমির মকবুল আহমাদ যথাযোগ্য মর্যাদায় ভাষা দিবস পালনের আহ্বান জানিয়ে বিবৃতি দেন। দেশের ধর্মভিত্তিক দলগুলো শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ না করে দোয়া মাহফিলের আয়োজন করে।

16864453_10154182673467751_7270023294523125822_n

ইসলামী ছাত্র শিবির দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি করেছে। এই র‌্যালিগুলোয় নেতাকর্মীরা নানা রঙের জামাকাপড় পরেছিলেন। সাধারণভাবে ভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাদা-কালো রং প্রাধান্য দেওয়া হয়। তবে শিবিরের র‌্যালি ছিল ব্যতিক্রম। এখানে নানা রঙের পোশাক দেখা দেয়।  
র‌্যালি শেষে শহীদদের কবর জিয়ারত করেছেন শিবিরের নেতাকর্মীরা।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে ছাত্রশিবির ঢাকা মহানগরী
শিবিরের প্রচার বিভাগ থেকে জানানো হয়, ভাষা দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা ও ক্রীড়া প্রতিযোগিতা, ভাষা শহীদদের পরিবারের সাথে মতবিনিময়, ভাষা সৈনিক সংবর্ধনা, ভাষা শহীদদের কবর যিয়ারত, নিরক্ষরদের অক্ষরজ্ঞান দানের উদ্যোগ গ্রহণ, ফ্রি ব্লাড গ্রুপিং ও রক্তদান কর্মসূচি, দোয়া অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান কর্মসূচি পালন করেছে তারা।

এছাড়া, মঙ্গলবার রাজধানীর একটি মিলনায়তনে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত ‘২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান ভাষা দিবস’ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

/এসটিএস/এসটি/