ব্রিটেনে বাংলা গণমাধ্যমের শত বর্ষপূর্তি উদযাপন

paper 2

ব্রিটেনে বাংলা মিডিয়ার শতবর্ষ উদযাপন করা হয়েছে ২১ ফেব্রুয়ারি। একই দিন ১৯১৬ সালে প্রকাশিত প্রথম বাংলা প্রকাশনা 'সত্যবাণী' অনলাইন হিসেবে পুনরায় চালু করা হয়েছে।

ব্রিটেনে বাংলা মিডিয়ার শতবর্ষ পূর্তিকে স্মরণীয় করে রাখতে আন্তজার্তিক মাতৃভাষা দিবসেই  লন্ডনে 'সত্যবাণী'র নামটিকে পুনরায় চালু করা হয়েছে। আগামী প্রজন্মের কাছে বাংলা ভাষার ব্যাপ্তি ছড়িয়ে দেওয়ার জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান অনলাইনটির প্রধান সম্পাদক সৈয়দ আনাস পাশা। 

FotorCreated

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শত বছরের পুরনো সংবাদপত্রের প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। প্রদর্শনীতে ১৯১৬ সালে প্রকাশিত সত্যবাণীও যেমন ছিল, তেমনি ১৯৫৪ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত প্রকাশিত দেশের ডাক, ১৯৬৯ সালে প্রকাশিত সংবাদপত্র পদ্মা, জনমত, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠনের লক্ষ্যে প্রকাশিত পত্রিকা গণযুদ্ধ, জয় বাংলা, রণ বিদ্রোহী বাংলা, বাংলাদেশ সংবাদ পরিক্রমা, মুক্তিযুদ্ধ, সাগর পাড়ের কপিসহ প্রায় অর্থ শতাধিক সংবাদপত্রের ছবি প্রদর্শনীতে স্থান পায়। 

paper

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন প্রেস ক্লাবের চেয়ারম্যান, ইভিনিং স্ট্যান্ডাড ও দ্য ইন্ডিপেন্ডেন্টের নির্বাহী সম্পাদক ডগ উইলস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই কমিশন লন্ডনের ডেপুটি হাই কমিশনার খন্দোকার এম তালহা, লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ নাহাস পাশা, অ্যাঙ্গোলিয়া রাসকিন ইউনিভার্সিটির গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর ও দ্য গার্ডিয়ানের প্রতিবেদক মার্টিন ব্রাইট ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর খালিস আহমেদ, সত্যবাণীর কো ফাউন্ডার মাহাথির পাশা।

 /এসটি/