রাজধানীতে বাসচাপায় হেলপার নিহত


সড়ক দুর্ঘটনা
রাজধানীর পল্টনে বিআরটিসি বাসের চাপায় এক হেলপার নিহত হয়েছেন। নিহতের নাম রফিকুল ইসলাম (৩৭)। বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
শাহবাগ থানার এসআই বদরুল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুর ১২টার দিকে সচিবালয়ের পেছনে পল্টন ইউবিএল ক্রসিংয়ের কাছে বিআরটিসির একটি বাসের চাপায় ওই গাড়ির হেলপার রফিকুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে তিনি মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। বর্তমানে মরদেহটি ঢামেক মর্গে রয়েছে। এ ঘটনায় বাসটি আটক করা হলেও চালক পলাতক।
তিনি আরও জানান, নিহত রফিকুলের বাবার নাম আব্দুল লতিফ তালুকদার। তারা ঢাকায় নুরেরচালা ভাটারা এলাকায় থাকতেন।
/এআইবি/টিএন/