রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব সৈয়দা ফারহানা কাউনাইন স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
আইন মন্ত্রণালয় সূ্ত্রে জানা গেছে, ১৯৫৫ সালের ১৩ নভেম্বর নওগাঁ জেলার নিয়ামতপুরে জন্ম নেওয়া শহিদুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর ১৯৮২ সালে বিসিএস (বিচার) ক্যাডারের কর্মকর্তা হিসেবে মুন্সেফ পদে যোগদান করেন। মুন্সেফ ছাড়াও সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, সাব-জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং জেলা জজ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
১৯৯৮ সালে লেজিসলেটিভ ড্রাফটিং উইং প্রতিষ্ঠার পর ২০০৯ সালে বিভাগ হলে সচিব হিসেবে দায়িত্ব পান শহিদুল হক। ২০১৪ সালে অবসরের পর প্রথম দফায় এক বছর এবং দ্বিতীয় দফায় দুই বছর মেয়াদে তাকে বিভাগের সচিব হিসেবে চুক্তি ভিত্তিক নিয়োগ দেওয়া হয়।
এসএমএ/এএআর