গাবতলীর রাস্তা পুলিশের নিয়ন্ত্রণে

গাবতলীতে পুলিশের অভিযান

গাবতলীর রাস্তা অবরুদ্ধ করে রাখা শ্রমিকদের সরিয়ে দিয়েছে পুলিশ। সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ মাজার রোড এলাকায় অভিযান শুরু করে। অভিযানে নামার পরপরই রাস্তায় অবস্থানরত শ্রমিকরা আশেপাশের এলাকায় অবস্থান নিয়েছে। তবে এ সময় কোনও সংর্ঘের ঘটনা ঘটনা।

17091055_10210376904677299_813334393_o

17036029_10210376904837303_685940867_o

17091094_10210376878636648_1922961945_o

গাবতলী থেকে আমিনবাজার পর্যন্ত রাস্তায় এখন আর কোনও শ্রমিক নেই। রাস্তা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এরই মধ্যে বিক্ষোভে অংশ নেওয়া দুজন পরিবহন শ্রমিককে আটক করেছে পুলিশ। হৃদয় ও শান্ত ওই দুজনের দাবি তারা গ্যারেজে কাজ করে। সুমন ও শাওন নামে আরও দুজনকে আটক করেছে পুলিশ।

17036506_1247867341965621_698868639_o

এদিকে, আমিনবাজার হয়ে গাবতলী দিয়ে আসার পথে সেনাবাহিনী একটি গাড়িতে হামলা চালায় শ্রমিকরা। তবে এতে কেউ হতাহত হয়নি। গাড়ির পেছনের গ্লাসটি ভেঙে গেছে।

প্রসঙ্গত, মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও চিত্রগ্রাহক মিশুক মুনীর নিহতের ঘটনায় দায়ের করা মামলায় জামির হোসেন নামের এক পরিবহন শ্রমিককে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এছাড়া সাভারের এক দুর্ঘটনার মামলায় মীর হোসেন মীরু নামে আরেক চালককে ফাঁসির আদেশ দিয়েছেন সিএমএম আদালত। এ কারণে  প্রথমে খুলনা বিভাগে বাস ধর্মঘট শুরু হয়। আর মঙ্গলবার থেকে সারাদেশ অনির্দিষ্টকালের জন্য পরিবহন শ্রমিকরা ধর্মঘটের ডাক দিয়েছেন।

ছবি: নাসরুল ইসলাম

/আরজে/এসটি/