রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় দায়ের করা মামলায় প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ১১ এপ্রিল ধার্য করেছেন আদালত। বুধবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের কথা ছিল।
পুলিশের তদন্ত সংস্থা কাউন্টার টেরোরিজম ইউনিট প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকা মহানগর হাকিম সাদবির ইয়াসির আহসান চৌধুরী নতুন দিন ধার্য করেন।
২৬ জুলাই রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর সড়কের ‘জাহাজ বিল্ডিং’ বাড়িতে রাতে পুলিশ অভিযান চালায়। অভিযানে ৯ জঙ্গি মারা যায়। হাসান নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে পুলিশ। পালিয়ে যায় একজন। তারা সবাই জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে জানিয়েছিল পুলিশ।
ওই ঘটনায় দায়ের করা মামলা এজাহার ঢাকা সিএমএম আদালতে পৌঁছালে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। এই মামলায় রাকিবুল হাসান রিগ্যান ওরফে শামীম নামে এক আসামি আটক রয়েছে।
/এসআইটি/ইউআই/এসটি/