মুজিবনগর সরকারের কর্মকর্তা-কর্মচারী যাচাই-বাছাই স্থগিত বিষয়ে মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান ফারুকী স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, গত বছরের ১০ নভেম্বর প্রকাশিত গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত এবং গত বছরের ৬ নভেম্বর মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে মুক্তিযোদ্ধার সংজ্ঞা ও বয়স নির্ধারণ গেজেটের ‘গ’ ধারা অনুযায়ী মুজিবনগরের কর্মকর্তা-কর্মচারী যাচাই-বাছাই কার্যক্রম স্থগিত করা হলো।
এর আগে গত বছরের ৬ নভেম্বর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মুজিবনগর সরকারের কর্মকর্তা-কর্মচারীদের বয়স ও সংজ্ঞা নির্ধারণে প্রজ্ঞাপন জারি করে। পরে গত ১০ নভেম্বর তা গেজেট আকারে প্রকশিত হয়।
ওই প্রজ্ঞাপনের পর মুজিবনগর সরকারের কর্মকর্তা-কর্মচারীদের বয়স যাচাই-বাছাই কার্যক্রম শুরু করা হয়। এরপর গত ৩১ জানুয়ারি হাইকোর্টে একটি রিট আবেদন করেন সংক্ষুব্ধ এক মুক্তিযোদ্ধা। ওই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করে কারণ জানতে চায়।
হাইকোর্টের এই আদেশের পর মন্ত্রণালয় মুজিবনগর সরকারের কর্মকর্তা-কর্মচারী যাচাই-বাছাইয়ের কার্যক্রম স্থগিত করে।
/এসএমএ /এপিএইচ/
আরও পড়ুন: শুক্রবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত