বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাইকো দুর্নীতি মামলা স্থগিতের বিরুদ্ধে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন।
বুধবার সকালে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন।
দুপুরে সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতির আদালতে এ বিষয়ে শুনানি হবে। এর আগে মঙ্গলবার খালেদা জিয়ার নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম হাইকোর্ট স্থগিত করেন। বিচারপতি শেখ আবদুল আওয়াল ও বিচারপতি মো. খসরুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেন।
এর আগে মঙ্গলবার সকালে খালেদা জিয়া মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন। ব্যারিস্টার মওদুদ আহমদ খালেদা জিয়ার পক্ষে শুনানি করবেন। চলতি সপ্তাহে খালেদা জিয়ার পক্ষে ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন মামলার বিচার কার্যক্রম স্থগিত করে আবেদন করেছিলেন।
/ইউআই/এসটি/