মাদক নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন তৎপরতার কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের কারাবন্দিদের মধ্যে শতকরা ১৮ ভাগেই মাদক মামলার আসামি। মাদক মামলার নিষ্পত্তিতে সাক্ষী পাওয়া যায় না। এজন্য সরকার এখন মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেওয়ার বিষয়ে গুরুত্ব দিচ্ছে।’ তিনি বলেন, ‘দেশে মাদক উৎপাদনের কোনও কারখানা নেই, প্রতিবেশী দেশ থেকে মাদক বাংলাদেশে প্রবেশ করে। এসব দেশের সঙ্গে আমরা সম্পর্ক উন্নয়ন করে চলেছি। এসব বিষয়গুলো সংশ্লিষ্ট দেশের নোটিশে আনা হয়েছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক মানদণ্ডে প্রতি ৪০০জনের বিপরীতে একজন পুলিশ থাকার কথা থাকলেও আমাদের ৮২৪ জনের বিপরীতে একজন পুলিশ সদস্য রয়েছে।’ এ সংখ্যা বাড়াতে নতুন পুলিশ নিয়োগে সরকার পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি।
শিগগিরই ই-পাসপোর্ট চালুর জন্য সরকার কার্যক্রম শুরু করতে যাচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
/ইএইচএস/ এমএনএইচ/