এর আগে গত ৯ মার্চ ট্রাস্ট দুর্নীতি মামলার অর্থের উৎস সম্পর্কিত অংশ পুনঃতদন্তের জন্য খালেদা জিয়ার করা আরেকটি আবেদনও খারিজ করে দেন আদালত।
২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এ মামলাটি দায়ের করা হয়। এতিমদের জন্য বিদেশ থেকে আসা দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা দায়ের করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্ত শেষে দুদক ২০০৯ সালের ৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। তার পাঁচ বছর পর ২০১৪ সালের ১৯ মার্চ তৎকালীন ঢাকার তৃতীয় বিশেষ জজ বাসুদেব রায় অভিযোগ গঠন করে খালেদাসহ ছয় আসামির বিচার শুরুর নির্দেশ দেন।
এ মামলায় খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৯ সালের ৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। এ মামলার বাদী দুদকের উপপরিচালক হারুন অর রশীদ। ইতিমধ্যে এ মামলায় তার জবানবন্দি শেষ হয়েছে। গত ২০১৫ সালের ২৫ মে তার সাক্ষ্য প্রত্যাহারের জন্য খালেদা জিয়ার আইনজীবীরা আবেদন করলেও বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার তা নাকচ করেন। বিচারিক আদালতের ওই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আসেন খালেদা জিয়া। দীর্ঘ প্রক্রিয়া শেষে আজ চূড়ান্ত রায় পাওয়া গেল।
/এমটি/ইউআই