বাংলাদেশ পুলিশ ও পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে।
আইজিপি শহীদুল হক বলেন, ‘আমাদের কূটনৈতিক চ্যানেলে সব দেশের সঙ্গে সম্পর্ক রয়েছে। তবে এটি একটি আমলাতান্ত্রিক জটিল প্রক্রিয়া। এখানে লাল ফিতার দৌরাত্ম্য থাকে। তাই একজন সন্ত্রাসী বা জঙ্গিকে সঙ্গে সঙ্গে ধরতে এসব জটিলতা বাদ দিয়ে জনগণ ও দেশের স্বার্থে বিভিন্ন দেশের সঙ্গে পুলিশ টু পুলিশ সম্পর্ক গোড়ে তোলার চেষ্টা করা হচ্ছে।’
আইজিপি শহীদুল হক আরও বলেন, ‘বঙ্গবন্ধুর খুনিরা বিভিন্ন দেশে পলাতক রয়েছে। এরমধ্যে একজন খুনি মেজর ডালিম স্পেনে আছে বলে আমাদের কাছে তথ্য আসে। ইন্টারপোল এ বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে বলে আশ্বাস দিয়েছে।’
আইজিপি বলেন, ‘ইন্টারপোলের সাউথ এশিয়ান অফিস যেন বাংলাদেশে করা হয়, এর জন্য একটি প্রস্তাব করেছে বাংলাদেশ পুলিশ। ইন্টারপোল এ বিষয়ে তাদেরকে প্রস্তাব পাঠাতে বলেছে। এরপর তারা বিষয়টি বিবেচনা করবে।’
/এআর/ এপিএইচ/
আরও পড়ুন:
‘ইন্টারপোল থেকে কোনও অপরাধীর নাম প্রত্যাহার সরকার ভালোভাবে দেখে না’