দ্বিতীয় দিনের মতো নীলক্ষেত মোড় অবরোধ করলেন শিক্ষার্থীরা

17349482_1459048610772104_838473776_o

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ ইনস্টিটিউটের দাবিতে গার্হস্থ্য অর্থনীতি কলেজের ছাত্রীরা নীলক্ষেত মোড় দ্বীতিয় দিনের মত আবারও অবরোধ করেছেন। মঙ্গলবার সকাল ১১টা থেকে অবস্থান নিয়েছে তারা। এতে যান চলাচল বন্ধ রয়েছে। দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণাও দিয়েছেন তারা। তবে গত তিনদিন ধরে আন্দোলন চলতে থাকলেও তারা সরকারের পক্ষ থেকে কোনও সাড়া পায়নি বলেও জানান।

আন্দোলনের সমন্বয়ক ও ছাত্র ফেডারেশনের নেতা ইসরাত জাহান বলেন, ‘কলেজের শিক্ষকরা আমাদের অভিভাবকদেরকে ফোন করে কলেজ থেকে বহিষ্কারের হুমকি দিচ্ছেন। কিন্তু আমরা এ হুমকিতে ভয় পাই না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।’ তবে সরকার এখনও কোনও সাড়া দেয়নি বলেও জানিয়েছেন তিনি।

17342213_1459048614105437_495532273_o

এদিকে, কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফাতিমা সুরাইয়া বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, তারা শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। শিক্ষার্থীরা তাদের কোনও কথা শুনছে না। তারা নীলক্ষেত মোড় বন্ধ করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। ফলে প্রথমবর্ষের ইনকোর্স পরীক্ষাও স্থগিত ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে গত শনিবার ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। এ নিয়ে এই ধাপে তারা তিনদিন আন্দোলন করছে।

17342000_1459048150772150_221154700_o

এদিকে সকালে নীলক্ষেত মোড়ে অবস্থান নেওয়ায় নীলক্ষেত মোড় হয়ে আজিমপুর-মিরপুর রুটে সব যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। এতে জনসাধারাণ চরম দুর্ভোগে পড়েছে। 

কয়েকজন সাধারণ যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা সময়মত তাদের কর্মস্থলে পোঁছতে পারবেন না। সরকারের উচিত ছাত্রীদের দাবির ব্যাপারে দ্রুত উদ্যোগ নেওয়া।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ছাত্রীদের সঙ্গে কথা বলেছি। তারা রাস্তা থেকে সরবে না।’ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানেন। 

 /আরএআর/এসটি/