উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ ইনস্টিটিউট মর্যাদা পাওয়ার দাবিতে গতকাল সোমবার থেকেই নীলক্ষেত মোড় অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছে গার্হস্থ্য অর্থনীতি কলেজের ছাত্রীরা। আজ মঙ্গলবার সকাল ১১টা থেকে তারা নীলক্ষেত মোড়ে অবস্থান নিলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে নীলক্ষেত হয়ে মহানগরীর বিভিন্ন রুটে চলাচলকারী বাস সার্ভিসগুলো বন্ধ হয়ে গেলে দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। পরবর্তীতে বিকল্প রুট দিয়ে যানবাহনগুলো চলাচল শুরু করলেও শহরজুড়ে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়।
এদিকে, আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণাও দিয়েছেন তারা। তবে গত তিনদিন ধরে আন্দোলন চলতে থাকলেও তারা সরকারের পক্ষ থেকে কোনও সাড়া পায়নি বলেও জানান।
/আরএআর/টিএন/