মন্ত্রণালয় ঘেরাওয়ে হামলার প্রতিবাদে বাম দলগুলোর নতুন কর্মসূচি

মন্ত্রণালয় ঘোরাও কর্মসূচিগ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বাম দলগুলোর জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিত পুলিশের লাঠিপেটা করার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে গণতান্ত্রিক বাম মোর্চা ও সিপিবি-বাসদ জোট। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি ঘোষণা করে গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক ফিরোজ আহমেদ। পুলিশের হামলা পর মিছিল নিয়ে পল্টন মোড়ে গিয়ে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন নেতারা।

কর্মসূচির মধ্যে রয়েছে বৃহস্পতিবার বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ, আগামী ১৫ এপ্রিল রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ কর্মসুচি এবং বৃহস্পতিবার থেকে ১৫ এপ্রিল পর্যন্ত প্রতিদিন ঢাকায় বিক্ষোভ।

মন্ত্রণালয় ঘোরাও কর্মসূচিগ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বাম দলগুলোর জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করে গণতান্ত্রিক বাম মোর্চা ও সিপিবি-বাসদ জোট। বুধবার সকাল সাড়ে ১০টার পর থেকে পূর্ব কর্মসূচির অংশ হিসেবে প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকে বাম দলের নেতারা। পরে বেলা সাড়ে ১১টার দিকে মিছিল নিয়ে জ্বালানি মন্ত্রণালয়ের দিকে এগিয়ে গেলে পুলিশ তাদের বাধা দেয়। পরে ব্যারিকেড সরিয়ে মিছিল নিয়ে এগিয়ে যেতে চাইলে পুলিশ লাঠিপেটা করে। এ সময় আন্দোলনকারীরা আবার প্রেসক্লাবে ফিরে আসে। এ সময় পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করলে কয়েকজন আহত হন।  গুরুতর আহত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফ্রন্ট শাখার সাংগঠনিক সম্পাদক অনিমেষ রায়, সদস্য অপু, কেন্দ্রীয় ছাত্র ফ্রন্টের সদস্য অর্ণব চক্রবর্তী। এছাড়া কেন্দ্রীয় ছাত্র ফ্রেন্টের অর্থসম্পাদকসহ প্রায় ৫০ জন আহত হয়েছেন।

গণসংহতির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি সাংবাদিকদের জানিয়েছেন, ‘পুলিশের লাঠিপেটা ও টিয়ারশেল নিক্ষেপে আমাদের প্রায় অর্ধ শত নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় অনেককে আটকও করা হয়েছে।’

/আরএআর/এসএনএইচ/