নির্ধারিত সময়ে উড্ডয়ন ও অবতরণ এবং উন্নত যাত্রীসেবার জন্য এ অ্যাওয়ার্ড দেওয়া হয়। চাঙ্গি বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অনটাইম ডিপার্চারের হার ৯৯ দশমিক ০৩ শতাংশ।
বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ জানান, এই অর্জনের কারণে বিশেষ কর সুবিধা পেয়েছে বিমান। চাঙ্গি বিমানবন্দরের এই পুরস্কার নিঃসন্দেহে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য এক অনন্য সম্মান। এই অ্যাওয়ার্ড যাত্রী সেবার মান উন্নয়নে বিমানের সুদৃঢ় অঙ্গীকারেরই প্রতিফলন।
শাকিল মেরাজ আরও জানান, বিমান ১৯৭৮ সাল হতে ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। বর্তমানে সপ্তাহের প্রতিদিনই এ রুটে ১টি করে ফ্লাইট চলাচল করে। প্রতিটি ফ্লাইটে ৯৫ শতাংশ আসনে যাত্রী বহন করছে বিমান। বর্তমানে বিমানের অন্যান্য উড়োজাহাজের পাশাপাশি অত্যাধুনিক ইন ফ্লাইট এন্টারটেইনমেন্ট সুবিধা সম্বলিত ব্রান্ড নিউ নতুন প্রজন্মের ২টি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে পরিচালিত হচ্ছে।
প্রসঙ্গত, এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কুয়ালালামপুর এয়ারপোর্টে অ্যাওয়ার্ড অর্জন করে।
/সিএ/এমও/