অনুষ্ঠানে মোসাদ্দিক আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধু হাত ধরেই বিমানের জন্ম হয়েছে। বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিমান অন্যতম। এ প্রতিষ্ঠানের অগ্রগতির জন্য আমাদের একে সঙ্গে কাজ করতে হবে। বিমান যাত্রীদের সেবায় আরও আন্তরিক ভাবে নিজেরদের তুলে ধরতে চায়।’
অনুষ্ঠানে বিমান শ্রমিক লীগের সভাপতি মো. মশিকুর রহমান বলেন, ‘বিমান যাত্রীদের সেবায় সব সময় আন্তরিক। এ আন্তরিকতার ধারবাহিকতায় সেবা সপ্তাহ পালন করা হবে। বিমানবন্দরে যাত্রীদের পাশে বিমানের কর্মীরা হাত বাড়িয়ে দেবে।’
অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মদিন উপলক্ষে কেট কাটা হয়। এতে উপস্থিত ছিলেন, বিমানের পরিচালক (গ্রাহক সেবা) আতিক সোবহান,মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ, সিবিএ নেতা সোহবান, হারুন উর রশিদ প্রমুখ।
/সিএ/এমও/