মুফতি মাহমুদ খান বলেন, ‘আশকোনায় (হাজী ক্যাম্পের পাশে) র্যাবের নির্মাণাধীন কার্যালয়ে শুক্রবার (১৭ মার্চ) ১টার দিকে একজন পুরুষ দেয়াল টপকে প্রবেশ করার চেষ্টা করে। তখন গোসলে থাকা র্যাব সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে এক ব্যাক্তি নিজের সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। সাথে সাথে আক্রমণকারী নিহত হয়। এসময় র্যাব এর দুই জন সদস্য আহত হন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহত র্যাব সদস্যরা আশঙ্কামুক্ত রয়েছে।’
হামলাকারী ২৫ থেকে ৩০ বছরের এক যুবক বলেও জানানো হয়েছে। তার লাশ এখনও ঘটনাস্থলে পরে আছে। তার শরীরে আরও কোনও বিস্ফোরক আছে কিনা বোম ডিসপোজাল ইউনিট তা পরীক্ষা করার প্রস্তুতি নিচ্ছে।
/এফএস/