আশকোনায় র্যাবের নির্মাণাধীন সদর দফতরে আত্মঘাতী হামলার শব্দ শুনে অনেকেই সেখানেই দৌড়ে যান। তখন মুসল্লিরা জুমার নামাজে যাচ্ছিলেন।এমন একজন মুসল্লি প্রত্যক্ষদর্শী এ ভয়াবহ আত্মঘাতী হামলার কথা জানান বাংলা ট্রিবিউনকে।
মামুনুর রহমান নামের ওই মুসল্লি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কাছেই তার বাসা।তিনি হজ ক্যাম্পের মসজিদে জুমার নামাজ পড়তে যাচ্ছিলেন।সম্ভবত সময়টা দুপুর ১২টা ৫০ মিনিট।ক্যাম্পের কাছাকাছি যাওয়ার পরই বিকট শব্দে বিস্ফোরণের আওয়াজ শুনতে পাই।দৌড়ে গিয়ে দেখি সেখানে ছিন্নভিন্ন একটি মৃতদেহ পড়ে আছে। মৃতদেহের ছিন্নভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে আছে। পরে আমরা সবাই নামাজে চলে যাই। নামাজ শেষ করে আবারও সেখানে আসি।’
অন্যদিকে, র্যাবের মুখপাত্র কমান্ডার মুফতি মাহমুদ বলেন, ‘দুপুর আনুমানিক ১টার দিকে বাউন্ডারি ওয়ালের নিচ দিয়ে একজন প্রবেশ করে। অপরিচিত ব্যক্তি হওয়ায় তাকে চ্যালেঞ্জ করা হলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং সঙ্গে সঙ্গে একটা বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই আত্মঘাতীর মৃত্যু হয়।’
/জেইউ/এপিএইচ/