২৫ মার্চ গণহত্যা দিবস: মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন

গণহত্যা২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালন করা হবে। মঙ্গলবার (২১ মার্চ) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে সোমবার (২০ মার্চ) মন্ত্রিপরিষদ বৈঠকে প্রতি বছরের ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তান হানাদার বাহিনী যে গণহত্যা চালিয়েছিল, সে বিষয়ে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে বিদেশে বাংলাদেশি দূতাবাসগুলো এবারের ২৫ মার্চ পালন করবে গুরুত্বের সঙ্গে।
গত ১১ মার্চ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সংসদ সদস্য শিরীন আখতার ২৫ মার্চকে গণহত্যা দিবস ঘোষণা করার বিষয়ে সংসদে প্রস্তাব উত্থাপন করেন। এর প্রেক্ষিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়। গণহত্যা দিবস পালনের প্রজ্ঞাপন জারি হওয়ার মধ্য দিয়ে প্রস্তাবটি সফল হলো।
আরও পড়ুন-
গণহত্যার স্বীকৃতি পেতে মুক্তিযুদ্ধের সমর্থক দেশগুলোকে অগ্রাধিকার

/এসআই/জেএইচ/