ড. মো. আব্দুল আলীম বলেন, ‘১০৩টি ভোট কেন্দ্রের মধ্যে ৩৮টি কেন্দ্র পর্যবেক্ষণ করা হয়েছে। পর্যবেক্ষণ অনুযায়ী ভোট প্রদানের হার ৬২.৭ শতাংশ। সকালের দিকে ভোট কেন্দ্রগুলোতে কোনও সহিংসতা বা অনিয়মের ঘটনা ঘটেনি। কিন্তু বিকালের দিকে ১৫.৮ শতাংশ ভোটকেন্দ্রে কিছু অনিয়ম দেখা দেয়। ভোট গণনাকালেও কোনও প্রকার সহিংসতা বা অনিয়ম পরিলক্ষিত হয়নি।’
সংবাদ সম্মেলনে বক্তরা বলেন, নির্বাচনি পরিবেশ শান্তিপূর্ণ ছিল। আইনশৃঙ্খলা বাহিনীও তাদের দায়িত্ব ভালো মতো পালন করেছে। আমাদের শঙ্কা ছিল, কুমিল্লায় জঙ্গিবিরোধী অভিযান নির্বাচনে কোনও আতঙ্ক সৃষ্টি করবে কিনা, কিন্তু সেটাকেও নির্বাচন কমিশন সুন্দরভাবে মোকাবিলা করেছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইডব্লিউজির সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লা, হারুনুর রশিদ, আব্দুল আউয়াল প্রমুখ।
প্রসঙ্গত, গত ৩০ মার্চ অনুষ্ঠিত দলীয় প্রতীকের প্রথম নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপির মনিরুল হক সাক্কু।
/আরএআর/এমএনএইচ/