আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের আগে ভারতীয় সেনাবাহিনী প্রধান ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে শহীদসশস্ত্র বাহিনীর বীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সেনাকুঞ্জে তাকে সেনাবাহিনীর একটি চৌকস দল ‘গার্ড অব অনার’ প্রদান করে।
পরবর্তী সময়ে ভারতীয় সেনাবাহিনী প্রধানের নেতৃত্বে সফররত বিশেষ প্রতিনিধি দলটি গোবিন্দগঞ্জে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়কালের একটি যুদ্ধক্ষেত্র ও বগুড়া সেনানিবাস পরিদর্শন করে। রবিবার (২ এপ্রিল) ভারতীয় সেনাবাহিনীর প্রতিনিধি দলটি ঢাকা ত্যাগ করবে।
/জেইউ/এমএনএইচ/