রবিবার রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে ‘আন্তঃদেশীয় অপরাধ: সার্ক প্রেক্ষিত’ শীর্ষক এক পুলিশ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
অপর এক প্রশ্নের জাববে মন্ত্রী বলেন, ‘আমাদের পুলিশ বাহিনী অত্যন্ত দক্ষ। তবে জ্ঞান, মেধা বৃদ্ধির কোনও শেষ নেই। আরও দক্ষতা অর্জন করতে হবে।’
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক জঙ্গিদের বিস্ফোরক সংগ্রহের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘জঙ্গিরা কোন দোকান থেকে এসব বিস্ফোরক সংগ্রহ করেছে তা শনাক্ত করে খুঁজে বের করার চেষ্টা চলছে। পুলিশের বিষেশিত ইউনিট সোয়াটসহ অন্যান্য বিশেষ ইউনিটগুলোর জনবল বাড়ানো হবে। সেবিষয়ে কাজ চলছে।’
বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরাসহ বিভিন্ন ক্ষেত্রের পথিতজশা ব্যক্তিরা রিসোর্সপারসন হিসেবে প্রশিক্ষণে বক্তব্য রাখবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে র্যাবের মহপরিচালক বেনজির আহমেদ উপস্থিত ও পুলিশ স্টাফ কলেজের অনুষদ সদস্যরা উপস্থিত ছিলেন।
/এআরআর/এসএনএইচ/