বিচারিক আদালতের প্রধান ফটক থেকে পটকাসহ ছাত্র আটক

আটক ছাত্র সালাউদ্দিন শাকিলঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে থেকে পটকাসহ  সালাউদ্দিন শাকিল (২৫) নামের এক শিক্ষার্থীকে হাতেনাতে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। ওই শিক্ষার্থী তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। এ সময় তার কাছ থেকে ২২টি পটকা উদ্ধার করা হয়।

সোমবার বিকেল পৌনে ৪টার দিকে বাসে ওঠার সময় তাকে গ্রেফতার করা হয়।

কোতয়ালী থানার উপ-পরিদর্শক মো. জাহাঙ্গীর হোসেন বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করে বলেন, ‘তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলার প্রস্তুতি চলছে।’

আটকের পর তল্লাশী করার সময় ওই শিক্ষার্থী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তিনি বালুরঘাট ক্যান্টনমেন্ট এলাকায় এক বড় ভাইয়ের বিয়ে উপলক্ষে এগুলো নিয়ে যাচ্ছিলেন।’

তবে ওই শিক্ষার্থী তাদের পরিচয় বলতে পারেননি। তিনি ৮২/১৫ বারনটেক এলাকা থাকেন।

/এসআইটি/এসএনএইচ/