আইপিইউ সম্মেলন চলাকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এই সাক্ষাৎ হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জার্মান বিনিয়োগকারীদের বিনিয়োগের আমন্ত্রণ জানান। একইসঙ্গে পাটজাত দ্রব্য, ওষুধ, তৈরি পোশাকশিল্প, বিদ্যুৎ, নবায়নযোগ্য বিদ্যুৎ, জ্বালানি ও চামড়া শিল্পে বিনিয়োগের আহ্বান জানান।
জার্মান পার্লামেন্টের প্রেসিডেন্ট প্রতিনিধি দলের প্রধান নরবার্ট সাক্ষাৎকালে বলেন, ‘জার্মানি ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিন থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। জার্মানি দীর্ঘদিন থেকে বাংলাদেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে।’ তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন এবং সন্ত্রাসবাদকে একটি বৈশ্বিক সমস্যা হিসেবে আখ্যায়িত করেন। তিনি এ সমস্যা আন্তর্জাতিকভাবে সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।
/ইএইচএস/ এমএনএইচ/