গত ররিবার বেলজিয়াম, যুক্তরাজ্য ও কেনিয়ার প্রতিনিধিরা প্রস্তাবটি অধিবেশনে উত্থাপন করেন। ওইদিন সন্ধ্যায় সম্মেলনের সাধারণ আলোচনায় তা ভোটে দেওয়া হয়। সোমবার এর ওপর আলোচনা হয়। এই প্রস্তাবের পাশাপাশি একই সঙ্গে মেক্সিকোর দেওয়া ‘বিশ্বজুড়ে কঠোর অভিবাসন নীতি ও মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি’ এবং আরব গ্রুপের পক্ষে ফিলিস্তিনের দেওয়া ‘বসতি স্থাপন প্রক্রিয়াকে ইসরায়েলের আইনি বৈধতা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ শীর্ষক দুটি প্রস্তাব ভোটে নাকচ হয়ে যায়। বাংলাদেশ মেক্সিকো ও আরব গ্রুপের প্রস্তাবে ভোট দিলেও দুর্ভিক্ষ বিষয়ক প্রস্তাবে ভোটদানে বিরত থাকে।
দুর্ভিক্ষ নিয়ে প্রস্তাবে বলা হয়, ইয়েমেন, দক্ষিণ সুদান, সোমালিয়া ও উত্তর কোরিয়ার চলমান দুর্ভিক্ষ চরম মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে। গত ১০ মার্চ জাতিসংঘও এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করে দিয়েছে।
আইপিইউ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরি এই প্রস্তাব গ্রহণ করার মাধ্যমে আইপিউ সদস্যরা এখন তাদের সরকারকে এ বিষয়ে জরুরি ত্রাণ সহায়তা দিতে উদ্বুদ্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
/ইএইচএস/এসএনএইচ/