রায় ফাঁস: সাকার আইনজীবী ফখরুলের জামিন

সাকার আইনজীবী ফখরুল

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া মানবতাবিরোধী অপরাধী সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর ট্রাইব্যুনালের রায় ফাঁসের মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ব্যারিস্টার ফখরুল ইসলামকে এক বছরের জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
গত বছরের ১৫ সেপ্টেম্বর সাকার মামলার আইনজীবীসহ পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল। অন্য দুই আসামি সাকা চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী ও ছেলে হুম্মাম কাদের চৌধুরী খালাস দেওয়া হয়।

মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৩ সালের ১ অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তবে রায়ের আগেই সাকা চৌধুরীর স্ত্রী ও তার পরিবারের সদস্য এবং আইনজীবীরা রায় ফাঁসের অভিযোগ তোলেন। তারা ‘রায়ের খসড়া কপি’ রায়ের আগেই সাংবাদিকদের দেখান।

এমটি/ইউআই/এসটি/