শাখা ব্যবস্থাপকের সই করা হাতে লেখা এক পোস্টার ভবনের বাইরে সেঁটে দেওয়া হয়। ঘোষণায় লেখা, ‘অনিবায কারণবশত প্রাইম ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখায় আজ সব লেনদেন বন্ধ থাকবে। সম্মানিত গ্রাহকবৃন্দদের পার্শবর্তী ধানমণ্ডি, পান্থপথ বা আমাদের যেকোনও শাখায় লেনদেন করার জন্য বিনীত অনুরোধ করছি।’
ব্যাংকের অপারেশন ম্যানেজার নাজনিন আক্তার সাংবাদিকদের বলেন, ‘ভবনের পেছনের দিকে নতুন ভবনের নির্মাণকাজ চলছে। সেটির কারণে এ ভবনটি অনেকটা ঝুঁকির মুখে আছে বলে মনে হচ্ছে। আগামী দুইদিন সাপ্তাহিক ছুটির পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
ভবনের একজন কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘পেছনের ভবনটি একেবারে লাগোয়া করে ভেতরে কাজ চলছে এবং এই পাইলিংয়ের কারণে সামনের এই ভবনটি দুর্বল হয়ে গেছে। যেকোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে।’
/এনআই/ইউআই/এসএনএইচ/